খাগড়াছড়ির পানখাইয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
রোববার (৩১ মে) বিকেলে এ আগুনের সূত্রপাত হয়। এতে সেমি-পাকা ভবনটির ছাদসহ টেবিল-মঞ্চের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
খাগড়াছড়ি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে কারণ হিসেবে ধারণা করা হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

0 মন্তব্যসমূহ