ঈদুল আজহার ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানমালা। ঈদের চতুর্থ দিনেও দর্শকদের জন্য থাকছে নাটক, টেলিফিল্ম, সংগীতানুষ্ঠান ও টক শোর বৈচিত্র্যময় আয়োজন। জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে সাজানো এসব অনুষ্ঠানে মিলবে হাসি, আনন্দ, প্রেম আর পারিবারিক গল্পের নানা রং। এক নজরে দেখে নেওয়া যাক, আজ বিভিন্ন চ্যানেলে কী কী অনুষ্ঠান প্রচার হবে-
বৈশাখী টেলিভিশন: বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘অবশেষে জিরো’। এতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, মাসুম বাশার, আইরিন তানি ও শাকিলা পারভিন। বিকেল ৫টা ৪৫ মিনিটে থাকছে ‘ঝগড়াটে পরিবার’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ‘কফিলের মেয়ে’ এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘মোগো বাড়ি বরিশাল’।
রাত ৮টা ১০ মিনিটে দেখা যাবে নাটক ‘কাবিনের কিস্তি’। এরপর রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই অভিনীত ‘ভাত হাসান’। রাত ১০টায় থাকছে ‘সাক্ষী মফিজ’, রাত ১০টা ৩০ মিনিটে ‘দিল মোহাব্বত’ এবং রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক ‘সাদা মনের মানুষ’।
মাছরাঙা টেলিভিশন: বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘দ্য ফ্যামিলি’। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ‘লাভ স্টেশন’। রাত ৮টায় দেখা যাবে ‘অথবা তুমি আমি’।
রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ‘আদরের দুলাভাই’। এরপর রাত ১০টা ২০ মিনিটে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল অভিনীত নাটক ‘ডুব’ এবং রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘প্যারাডাইস’।
এনটিভি: সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে থাকছে খায়রুল বাসার ও নাজিয়া হক অর্ষা অভিনীত নাটক ‘চটপটি’।
রাত ৯টা ১০ মিনিটে দেখা যাবে মোশাররফ করিম অভিনীত ‘মিথ্যুকের দল’। আর রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে ‘শুধু তুমি আমার’।
আরটিভি: বিকেল ৫টা ৩০ মিনিটে থাকছে সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন’। সন্ধ্যা ৬টায় প্রচার হবে টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় দেখা যাবে ধারাবাহিক নাটক ‘সাত ভাই টুম্পা’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে মুশফিক আর ফারহান অভিনীত নাটক ‘আজও ভালোবাসি’। রাত ৮টা ৩০ মিনিটে থাকছে ‘পথে পথে ভালোবাসা’ এবং রাত ৯টা ৩০ মিনিটে ‘জোতিষীর বিয়ে।
এ ছাড়া রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বউ সোহাগী পরিবার’ এবং রাত ১১টা ৩০ মিনিটে দেখা যাবে নাটক ‘এক টুকরো মেঘ’।

0 মন্তব্যসমূহ