Header Ads Widget

Responsive Advertisement

৫ মাসে বরিশাল বিভাগে হাম ও উপসর্গে ৪৮ শিশুর মৃত্যু

 

হাম ও উপসর্গে গত পাঁচ মাসে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৭ হাজারেরও বেশি শিশু। একই সময়ে এই বিভাগে হাম ও উপসর্গে ৪৮ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. লোকমান হাকিম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ৫ মাসে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ৭ হাজার ৬৫২ জন শিশু।

তাদের মধ্যে হাম উপসর্গে ৭ হাজার ২৬১ জন ও হামে আক্রান্ত হয়ে ২২৫ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৬ হাজার ৬৫৭ শিশু।
হাম উপসর্গে বিভাগে ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

ডা. লোকমান জানান, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ৫ মাসে সর্বোচ্চ ২ হাজার ৮৪২ শিশু হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল।

এর মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই হাসপাতালের পর পটুয়াখালী জেলায় দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৭৩৩ শিশু হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। এই জেলায় মৃতের সংখ্যা না থাকলেও ভোলায় ৭ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে। ভোলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ৬১৮ শিশু চিকিৎসা নিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে নতুন করে ১৬১ জন শিশু হাম উপসর্গে ভর্তি রয়েছে এবং ১৪২ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ডা. লোকমান হাকিম বলেন, হাসপাতালগুলোতে আইসিইউ সংকটের কারণে সমস্যা হচ্ছে। তা ছাড়া অভিভাবকদের সচেতন হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।

এমএস/আরকেআর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ